আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি ঘোষনা উপলক্ষে রোববার বিকালে পার্টি অফিসের সামনে থেকে এ আনন্দ শোভাযাত্রা বের করে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ন্যাশনাল মোড়ে এসে শেষ করে।
উল্লেখ্য গত ৬ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের স্বাক্ষরিত এক প্যাডে নাজমুল হোসেন নাজিমকে সভাপতি ও মনির হোসেন সুমনকে সাধারন সম্পাদাক জাবেদ হোসেন জুয়েলকে সাংগাঠনিক সম্পাদক করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।


