× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ৬৩০ বোতল ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ তিন মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ সদর উপজেলার আমতলা এলাকা থেকে ৬৩০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- যশোর বেনাপোলের কাগমারী গ্রামের দুলহাস মন্ডলের ছেলে ইয়ামিন আলী (২২) ও একই এলাকার ফজলুর রহমানের দুই ছেলে আজগর আলী (২৪) ও আরমান আলী (২৬)।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা জানতে পারেন একদল মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে পিকআপ ভ্যানে করে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছেন। এ খবরের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি বিশেষ দল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ওৎ পেতে থাকে। এসময় পিকআপ ভ্যানটি মহাসড়কের আমতলা এলাকায় পৌচ্ছালে পিকআপ ভ্যানটির গতিরোধ করে পিকআপ থেকে ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। আটক ব্যবসায়ীদের বর্তমানে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ঝিনাইদহ থানা পুলিশে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..