ঝিনাইদহে সেই নব-নির্বাচিত চেযারম্যানের বিরূদ্ধে নৌকার সমথর্কদের উপর হামলার ঘটনায় মামলা

ঝিনাইদহে সেই নব-নির্বাচিত চেযারম্যানের বিরূদ্ধে নৌকার সমথর্কদের উপর হামলার ঘটনায় মামলা

ঝিনাইদহের সেই বহুল আলোচিত নব-নির্বাচিত চেযারম্যান আশরাফ হোসেনের বিরূদ্ধে নৌকার সমথর্কদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানাযায়, ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘদিন পর অবশেষে গত ১৫ জুন নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রাথী কবীর হোসেন জোয়ারর্দ্দার কেবি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেনের সাথে হাড্ডা হাড্ডি লড়াই হয়। নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন বিজয়ী হয়। এরপর থেকে একের পর এক ওই ইউনিয়নে বিভিন্ন গ্রামে নৌকার ভোটারদের উপর হামলা ও নির্যাতন ও বাড়ীঘর ভাংচুর করে আশরাফের নেতৃত্বে তার দলীয় লোকজন।

গত ১৭ আগস্ট রাতে পূর্ব পরিকল্পিত ভাবে আশরাফের নেতৃত্বে তার দলীয় ৩০/৩৫ জন লোক নিয়ে বাগডাঙ্গা ও রতন হাট গ্রামে অর্তকিত হামলা চালিয়ে সাবেক চেয়ারম্যান কেবি’র দলীয় নৌকার সর্মথকদের ২০টি বাড়ীঘর ভাংচুর করে। সেসময় তারা হামলা চালিয়ে ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে সুজন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।

এঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলায় বাগডাঙ্গা গ্রামের বোরহান উদ্দীন বাদী হয়ে চেয়ারম্যান আশরাফ হোসেনকে প্রধান আসামী করে ১৭ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেছে। মামলার পর চেয়ারম্যান আশরাফ হোসেন গ্রেফতার না হওয়ায় সাধারন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে তার গ্রেফতার দাবী করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।