“শিশু শ্রমকে না” শ্লোগানে সিলেট থেকে সাইকেল র‍্যালী বেনাপোলে

মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোল(যশোর): “শিশু শ্রমকে না বলি” শিক্ষাকে হ্যাঁ বলি” “গাছ গালায় পরিবেশ বাচায়” পৃথক দুটি  শ্লোগান নিয়ে ছয় সদস্যের  একটি সাইকেল র্যালী সিলেট থেকে রওনা হয়ে  বেনাপোল বন্দরে এসেছে।

 ছয় দিনের প্রচারণায় “গাছ গালায় পরিবেশ বাচায়” র্যালীটি তামাবিল স্থলবন্দর গিয়ে তাদের যাত্রা শেষ হবে   অন্যদিকে “শিশু শ্রমকে না বলি ” র্যালীটি আখাউড়া স্থলবন্দরে পৌছে গন্তব্য শেষ করবে।

শনিবার(০৮জুন) সন্ধ্যায় সাইকেল র্যালিটি বেনাপোল চেকপোষ্ট এসে পৌছায়। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা তাদের অর্ভ্যথনা জানান।

ছয়  সদস্যের সাইকেলিং  র্যালীতে রয়েছেন,   সিলেট সাইক্লিং কমিউনিটির  মেহেদি হাসান, আরিফুল ইসলাম, আবু সালেহ, মিজান আলী,

শাহারিয়া ইশান ও আনিসা কারিমা।

সাইকেল র্যালীতে আসা পাটশালা শিক্ষিকা আনিচা কারিমা  বলেন, রাস্তায় বের হলেই চোখে পড়ে শিশু শ্রম। সংসারে অভাব অনটনের কারণে তারা শিশু বয়সে ঝুকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। সমাজে যারা বিত্তবান মানুষ তারা যদি এসব শিশুদের পাশে দাড়ায় তবে তারাও মানুষ হওয়ার  সুযোগ পাবে।

অপর দিকে  সিলেট সাইক্লিং কমিউনিটির পক্ষে আবু সালেহ বলেন, অতিরিক্ত হারে গাছ কাটায়  প্রকৃতি ও পরিবেশের উপর মারাত্বক  বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। যা আগামী দিনের মানব সভ্যতা এক চরম বিপদের মুখোমুখি হবে। এর থেকে নিজেদের বাঁচতে ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এখন  থেকেই একটি গাছ কাটলে কমপক্ষে ৫টি গাছ লাগাতে হবে।  মানুষকে সচেতন করতে তাদের এই সাইকেল র্যালীর আয়োজন। সড়কের বিভিন্ন  স্থানে র্যালিটি পরিবেশ রক্ষায় ও শিশু শ্রম বন্ধে মানুষকে সচেতন করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।