ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং গরীব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান। এছাড়াও দিনটি উপলক্ষ্যে বিভিন্ন পাড়া-মহল¬ায় দোয়া মাহফিল ও গরীব এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।