ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে ঘুমান্ত অবস্থায় সায়েম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতিবিলা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। সে মালেশিয়া প্রবাসী মনিরুল ইসলামের ছেলে।

জানাগেছে , বুধবার দিবাগত রাত ৩ টার দিকে শিশু সায়েম তার মায়ের সাথে রাতে ঘুমিয়ে ছিল। সে সময় ঘুমন্ত অবস্থায় একটি সাপ শিশুটিকে কামড় দিলে শিশুটি ছটফট করে। এরপর পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে মশাররি মধ্যে একটি সাপ দেখতে পেয়ে সাপটিকে পিটিয়ে মারে। এরপর কিছুক্ষণ পর শিশু সায়েমও মারা যায়। সায়েমের মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কালীগঞ্জ উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুল শিশু সায়েমের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সাথে ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যেই তাকে দংশন করা হয়। শিশুটির মৃত্যুর ব্যাপারে তিনি থানা পুলিশকে জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।