বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী |

আমরা দিন দিন আরো বেশি সাহসী হচ্ছি

বিশেষ প্রতিবেদকঃ পুলিশ দিন দিন আরো বেশি সাহসী ও সক্ষম হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, জঙ্গি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহসের সঙ্গে কাজ করে চলেছেন।

আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরে রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি বিরোধী অভিযানে নিহত ফায়ার সার্ভিসকর্মী মো. আবদুল মতিনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

গত ১১ মে গোদাগাড়ীর বেনীপুর গ্রামে জঙ্গি বিরোধী অভিযানে ফায়ার সার্ভিসকর্মী আবদুল মতিন নিহত এবং পুলিশের পাঁচ সদস্য আহত হন। আজকের সম্মাননা অনুষ্ঠানে মতিনের পরিবারকে সম্মাননা অর্থ হিসেবে দশ লাখ টাকা দেন পুলিশ প্রধান। মতিনের স্ত্রীর হাতে সাত লাখ ও মতিনের মাকে তিন লাখ টাকা দেওয়া হয়। পাশাপাশি ওই অভিযানে আহত পাঁচ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

দেশে জঙ্গি কার্যক্রমকে নির্মূল করতে পুলিশ সদস্যরা সব সময় কাজ করে যাবে বলে জানান আইজিপি শহীদুল হক। তিনি বলেন, ‘একটি ঘটনার পর তার থেকে অভিজ্ঞতা নিয়ে আবার পরবর্তী আমরা আরো সচেতন হচ্ছি। যত চ্যালেঞ্জ আসুক, যতই ঝুঁকি আসুক, যতই বিপদ আসুক আমরা আমাদের ওপর  অর্পিত দায়িত্ব থেকে কোনোক্রমে এক পা পেছাব না। আমরা দিন দিন আরো বেশি সাহসী হচ্ছি, আরো বেশি সক্ষম হচ্ছি। এভাবে আমরা এগিয়ে যাব।’

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।