× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহে সপ্তাহব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপ্তি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
ঝিনাইদহে নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে শেষ হয়েছে নারীদের সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ। বুধবার দুপুরে শহরের সোতোকান দো কারাতে স্কুলে প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ব্যবসায়ী নেতা নাসিম উদ্দিন, মনিরুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি শাহিনুর আলম লিটন, মতিউর রহমান, শিক্ষক ও সাংবাদিক কে এম সালেহ, সোতোকান দো স্কুলের পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু, প্রথম আলো বন্ধু সভা ঝিনাইদহের আহ্বায়ক সাকিব মোহাম্মদ আল হাসান।

নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারী প্রতি সহিংসতা প্রতিরোধে গত ৫ নভেম্বর শহরের সোতোকান দো কারাতে স্কুলে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ৩০ জন ছাত্রীকে প্রশিক্ষণ প্রদাণ করেন কারাতে প্রশিক্ষক কাজী আলি আহম্মেদ লিকু।


এ ক্যটাগরির আরো খবর..