× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহে শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমীতে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এস এম কবীর, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সমাজ সেবক আমীর হোসেন মালিতা, প্রাক্তণ রাজনীতিবিদ মনোয়ার হোসেন, মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা খানম। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগী ও কবিতা আবৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে শিশু সমাবেশ, জাতীয় সংগীত, চিত্রাঙ্কন, হামদ-নাত, গজল প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। পরে বিশেষ মোনাজাত করা হয়


এ ক্যটাগরির আরো খবর..