× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি- শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহে সনাতন ধর্মালম্বী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ‘মানবতার জয়গানে, স্বপ্ন আঁকি সকল প্রাণ্; এ শ্লোগানে সামনে রেখে বৃহস্পতিবার শহরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে সুবিধিবঞ্চিত শিশুদের মাঝে এই পোশাক বিতরণ করেন আশ্রয় নামের একটি সংগঠন। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

‘আশ্রয়’ সংগঠনের সভাপতি শুভ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম নুর হোনেন নির্ঝর, এরফানুল হক চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল হক লাল, রেডিও নবগঙ্গার চেয়ারম্যান আর্মিজা শিরিন আক্তার এমি, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। আলোচনা সভা শেষে ২৩ জন শিশুকে জামা, প্যান্ট, থ্রী পিচ, গাউন,ফ্লোরটাচসহ বিভিন্ন পোশাক দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..