× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

ঝিনাইদহে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে পাশবিক নির্যাতন এবং পরে আত্মহনন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:যৌতুক না দেওয়ায় গৃহবধূকে পাশবিক নির্যাতন করতো স্বামী। আর নিত্যদিনের এ নির্যাতন সইতে না পেরে শেষে আত্মহননের পথ বেছে নিতে হলো দুই সন্তানের জননী যমুনা বেগমের। সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
স্বজনেরা জানায়, ৫ বছর আগে শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের মেয়ে যমুনার বিয়ে হয় একই উপজেলার চরপাড়া গ্রামের নাজের আলীর সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারধর করতো স্বামী। পিতা ও মাতা হারা যমুনা বেগম বাবার বাড়ীর জমি বিক্রি করে স্বামীকে দেয়।
তারপরও থেমে থাকে না তার নির্যাতন। সর্বশেষ রোববার রাতে পাশবিক নির্যাতন করা হয় তাকে। আর এ নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যার করার চেষ্টা করে সে।
সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় যমুনা বেগম।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম জানান, একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..