× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ঝিনাইদহে যুবলীগ নেতা বিবেকানন্দ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

admin
হালনাগাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ ॥ ১১ ফেব্রুয়ারি’২০১৮:  ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বিবেকানন্দ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুনুড়িয়া স্কুলমাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঘোড়শাল ইউনিয়নের মুনড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়শাল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বিনয় কুমার বিশ্বাস, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল,, রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহম্মেদ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ যুবলীগ নেতা শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, ঘোড়শাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের আহবায়ক নুর এ আলম বিপ্লব, যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের আমলে কোন সন্ত্রাসীদের ঠাই নাই। যুবলীগের সভাপতি বিবেকানন্দ বিশ্বাসের যে ভাবে কুপিয়েছে সন্ত্রাসী জাহিদ বাহিনী তাদের বিচার অচিরেই হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এ ধরনের নির্যাতনের সাথে যেই জড়িত থাকুক না কেন তারও বিচার হবে। উল্লেখ্য, ১১ জানুয়ারী মুনুড়িয়া বাজারে বসে থাকা অবস্থায় বিবেকানন্দ বিশ্বাসকে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা।


এ ক্যটাগরির আরো খবর..