× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ঝিনাইদহে যুবককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে আকিমুল ওরফে পেনু (২৫) নামের এক যুবককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার সেজিয়া-হলদিপাড়া মাঠের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার গোপালপুর গ্রামের আনু মোল্ল্যার ছেলে। সামান্তা বাজারে তার সেলুনের দোকান ছিল এবং সেখানে সে নরসুন্দরের কাজ করতো।

হাবিবুর রহমান হাবিব নামের একজন এলাকাবাসী জানান, ওই যুবককে গলায় রশি পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। মাঠের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশ কে খবর দেয়।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুর ইসলাম বিপ্লব জানান, গত ১৪ ফ্রেব্রুয়ারি রাতে অজ্ঞাত এক ব্যক্তি তার সাথে সখ্যতা গড়ে তুলে আকিমুলের পালসার মোটরসাইকেলে করে তাকে জিন্নানগর বাজারে পৌছিয়ে দেবার কথা বলে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে। সম্ভাবত পালসার মোটর সাইকেলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ওসি  ধারণা করছেন। লাশটি আকিমুলের বলে তার পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..