× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

ঝিনাইদহে মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম, ফলন আর দাম ভালো পেয়ে খুশি কৃষক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-Onion-Photo.jpg

ঝিনাইদহপ্রতিনিধি : ৪ মাসের পরিচর্যা শেষে এখন ঝিনাইদহের মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেড়েছে কৃষকের ব্যস্থতা। আবহাওয়া অনুকুলে থাকা আর পরিমিত পরিচর্যার কারণে এবার ভালো ফলন পেয়েছেন এ অঞ্চলের কৃষকেরা। সেই সাথে বাজারে দাম ভালো পেয়ে এবারও লাভের মুখ দেখবেন তারা।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, চলতি রবি মৌসুমের ঝিনাইদহ জেলায় ১০ হাজার ৪’শ ৭২ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছে। এবার পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭’শ ৫০ মেট্টিক টন। এ বছর জেলায় লালতীর, তাহেরপুরী, লালতীর কিং, হাইব্রিডসহ নানা জাতের পেঁয়াজের আবাদ করা হয়েছে। বিঘা প্রতি জাত ভেদে ৭০ থেকে ৯০ মন পেঁয়াজের ফলন পাচ্ছেন তারা।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামের কৃষক রাশেদুল আলম বলেন, আমি ৩ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করিছি। জমিতি হাইব্রিড জাতের পিয়াজ লাগাইছি। এখুন তোলা শুরু করিচি। ফলন মোটামুটি ৮০ মন করে হচ্ছে। বাজারে দামও ভালো যাচ্ছে। এতে খুশি আমরা। শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের পেঁয়াজচাষী রুহুল আমিন বলেন, এবার পিয়াজের ফলন ভালো। গতবার এক বিঘে জমিতি ৬০ মন পাইছিলাম। এবার ৮০ মন করে পাচ্চি। বাজারে যে দাম বর্তমানে যাচ্চে তাতে এবারও লাভ হবি আশা করছি।

একই উপজেলার নাগপাড়া গ্রামের চাষি সেলিম মন্ডল বলেন, হাইব্রিড পেঁয়াজ ১২০ মন পর্যন্ত ফলন হচ্ছে। একুন তো দাম ভালো। কিন্তু কয়দিন পর যদি দাম কমে যায় তাহলে লোকসান হবি। আগামী ৪ টা মাস বিদেশ থেকে যদি পিয়াজ আমদানী না করে সরকার তাহলি কৃষক লাভবান হবে।

এদিকে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতিমন পেয়াজ প্রকারভেদে ১ হাজার টাকা থেকে শুরু করে ১২’শ টাকা মন দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার জানান, এ বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৮’শ ২২ হেক্টর বেশি আবাদ করা হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না থাকায় এবার পেঁয়াজের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। এ অবস্থায় ভালো দাম পেতে পরিপক্ক হওয়ার পর মাঠ থেকে পেঁয়াজ তুলে তা কিছুদিন সংরক্ষণ করে বিক্রি করলে কৃষক লাভবান হবেন।


এ ক্যটাগরির আরো খবর..