× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ঝিনাইদহে মরুহুম সৈয়দ আলী খাঁন ও আনোয়ারা খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: মরুহুম সৈয়দ আলী খাঁন ও আনোয়ারা খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র ও গরীব দুখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজার সংলগ্ন ফাউন্ডেশনের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম কামরুজ্জামান পিন্টু,আড়মুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার,নলডাঙ্গা জামে মসজিদের ঈমাম জমির হোসেন,ক্রীড়া অনুরাগী বঙ্কিম মুখার্জী,দীন বন্ধু বিশ্বাস প্রমূখ।

মরুহুম সৈয়দ আলী খাঁন ও আনোয়ারা খাঁন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড ও গ্রামের হত দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। এছাড়া প্রাথমিক সমাপনীতে কৃতকার্য গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তিসহ সনদ প্রদান করে থাকে। ২৩ জন অভাবী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আইনুল করিম। ফাউন্ডেশন কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..