ঝিনাইদহে বিএনপি নেতা হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে বিএনপি নেতা হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে শাহাজান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

বুধবার দুপুর ১২ দিকে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ শওকত হোসাইন চাঞ্চল্যকর কালীগঞ্জের বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামি শাহাজান জেলার কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী গ্রামের লুৎফর রহমানের ছেলে। এছাড়া মামলার অপর ৩ আসামি মোঃ আজিজার, মোঃ আব্বাস আলী দাই ও আতিয়ারকে বেকসুর খাালাস প্রদান করে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ মে কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন ফজরের নামাজ শেষে গ্রামের রাস্তায় হাটতে বের হন। এরপর সকাল ৭.৩০ বাড়ি ফেরার পথে আসামি শাহাজান চাপাতি দিয়ে কুপিয়ে তাকে জখম করে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনার পরের দিন নিহত ইসমাইলের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দির্ঘ শোনানি শেষে বুধবার রায় ঘোষনা করা হয়।

উল্লেখ্য, নিহত ইসমাইল হোসেন কালীগঞ্জ পৌরসভায় দুই মেয়াদে নির্বাচিত কাউন্সিলর ও কালীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।