ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে নাশকতার মামলায় ২ জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানায়, নাশকতার খবর পেয়ে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
সেসময় ওয়ার্ড জামায়াতের রোকন আব্দুল আলিম ও কর্মী রেজাউল ইসলামকে শহর থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিশেষ অভিযানে সদর থেকে আরও ১২ জন, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ২ জন মহেশপুর থেকে ৫ জন এবং কালীগঞ্জ থেকে ৮জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। সেসময় উদ্ধার করা হয় ৩৬ পিচ ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজা। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




