রাজধানীতে শিশুর মৃত্যু ভবন থেকে পড়ে

স্টাফ রিপোর্টার: মো. আবির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে রাজধানীর চকবাজারের ইসলামবাগে একটি ভবন থেকে পড়ে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামবাগের ৮৫ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মা আয়শা বিবি জানান, সকালে তিনি রান্না করছিলেন। এসময় আবির ঘরে খেলতে খেলতে খোলা জানালা দিয়ে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবিরের বাবার নাম রুবেল সরদার। তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদির  টুংচর এলাকায়।

আবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।