ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ আগস্ট’২০১৭: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১’শ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপি সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৪৭ জন, হরিণাকুন্ডু থেকে ৮ জন, শৈলকুপা ৬১ জন, কালিগঞ্জ থেকে ৮ জন, মহেশপুর থেকে ৭ জন ও কোটচাঁদপুর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



