শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কুন্ডেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নদী পরিব্রাজক দল শরীয়তপুর শাখার সভাপতি এ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক মেম্বার মোঃ ইনসান উদ্দিন ঢালী, সংগঠনের সাধারণ সম্পাদক চাঁন শিকদার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান খান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম ইমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম (শফিক), সাহিত্য বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন সোহাগ, প্রচার সম্পাদক আব্দুল মোতালেব সুমন।
এয়ার স্কাউট এলোমনি এসোসিয়েশন এর অর্থায়নে ও নদী পরিব্রাজক দল শরীয়তপুর শাখার সার্বিক সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে এয়ার স্কাউট এলোমনি এসোসিয়েশন এর তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এরা হলেন-সংগঠনের জেনারেল সেক্রেটারী আদিল হায়দার সেলিম, অর্থ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক চৌধুরী ও লাইফ মেম্বার আনোয়ার সাহাদাত চৌধুরী (সুজন)।


