× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে পুর্ব শত্রুতায় হাতুড়িপেটা, মুমুর্ষ অবস্থায় সম্রাটকে ঢাকায় রেফার্ড

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে  সম্রাট হোসেন (২১) নামের এক যুবককে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষরা। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আহত সম্রাটের পিতা বাবলু মিয়া বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার জমা দিয়েছে।

জমাকৃত এজাহার সুত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে বৈডাঙ্গা গ্রামের সামছুল মিয়ার ছেলে সাকিল (২২) ও হযরত আলীর ছেলে রাশেদ (২০) এর সাথে সম্রাটের বিরোধ চলে আসছিল।

গত মঙ্গলবার বিকেলে সম্রাট ইজিবাইক যোগে বাড়ি থেকে ডাকবাংলা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সাগান্না গ্রামের ষাটতলাপাড়া এলাকায় পৌঁছালে পুর্ব থেকে ্ওৎ পেতে থাকা সাকিল, রাশেদ ও তাদের সহযোগী শান্ত, মামুন, সিহাবসহ আরও কয়েকজন তার গতিরোধ করে। সেসময় তাকে ইজিবাইক থেকে বের করে হাতুড়ীয় দিয়ে বেধঢ়ক মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। সেসময় তাকে উদ্ধার করতে এলে সঙ্গে থাকা আলামিন ও বাপ্পি নামের দুই জনকেও মারধর করে তারা। মারপিটে অচেতন হয়ে গেলে প্রতিপক্ষরা স¤্রাটের কাছে থাকা ইজিবাইক কেনা ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসরা।

আহত সম্রাটের পিতা বাবলু মিয়া বলেন, আমার ছেলেকে হাতুড়ি দিয়ে বেধঢ়ক মারপিট করেছে। তার কাছ থেকে টাকা গুলোও ছিনিয়ে নিয়ে গেছে। এসবের সাথে জড়িত বৈডাঙ্গা এলাকার আশিক। আশিক গ্রুপ নামে তার গ্রুপ আছে। সাকিল, রাশেদ আশিকের সহযোগিতায় এ ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..