ঝিনাইদহে নাশকতা এড়াতে কঠোর অবস্থানে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ০৯ ফেব্রুয়ারি’ ২০১৮: বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে যেকোন প্রকার বিশৃঙ্খলা, নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সকাল থেকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরাপপুর, বাস টার্মিনাল, হামদহ, পায়রাচত্বরসহ গুরুত্বপুর্ণ স্থানে পুলিশি অবস্থান করছে। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নাশকতা বা কোনও প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তার জেলার বিভিন্ন স্থানে পুলিশ ভোর থেকে তৎপর রয়েছে। তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। নাশকতা এড়াতে আমরা কঠোর অবস্থানে আছি। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা শহরসহ ৬ টি থানায় ৫ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।