× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ঝিনাইদহে দোকান থেকে ১’শ ৩৫ বস্তা ওএমএস’র চাউল জব্দ

admin
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিনি॥ ০৩ জানুয়ারি’২০১৮:  ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারের একটি দোকান থেকে ১’শ ৩৫ বস্তা ওএমএস’র চাউল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সন্ধ্যায় মধুপুর বাজারের পল্লী চিকিৎসক বাবু মিয়ার দোকান থেকে এ চাল জব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

আদালত সুত্রে জানা যায়, মধুপুর বাজারের পল্লী চিকিৎসক বাবু মিয়ার দোকানে অবৈধভাবে বিক্রির জন্য ওএমএস’র চাউল রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান মালিক বাবু পালিয়ে গেলেও জব্দ করা হয় ১’শ ৩৫ বস্তা চাউল। এ ঘটনার সাথে জড়িত ৩ জন ওএমএস’র ডিলার ও দোকান মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন আদালতের বিচারক।


এ ক্যটাগরির আরো খবর..