ঝিনাইদহে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥০৯জুলাই’২০১৭:  “এবার আওয়াজ তুলুন, স্বোচ্চার হোন” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের দুদুকের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (০৯ আগস্ট) দিনব্যাপী শহরের কমিউনিটি সেন্টারে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দুর্নিতী দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ ও দুদক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিনভর এই গণশুনানীতে সদর উপজেলার ৬৬ জন অভিযোগকারী অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে সংশি¬ষ্ট কর্মকতারা জবাবদীহি করেন। এছাড়াও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদাণ করা হয়।

প্রধান অতিথি দুনীর্তি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, জনগণ রুখে দাড়ালে দুনীর্তিবাজরা পালানোর পথ পাবে না। দুদক দুনীর্তিবাজদের দমনে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।