× Banner
সর্বশেষ
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহ শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের মার্কাস মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেরার শাপাটি গ্রামের বজলুর রহমানের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃতুঞ্জয় বিশ্বাস জানান, পঞ্চগড় থেকে একটি ট্রাক বালু বোঝায় করে যশোরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিচুলি বোঝায় করে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বিচুলি বোঝায় ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঝিনাইদহ সদর থানার জরুরী বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..