× Banner
সর্বশেষ
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

ঝিনাইদহে ঝড়ে কলেজ ছাত্র নিহত

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ঝড়ের কবলে পড়ে রানা আহম্মেদ (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার পোতাহাটি গ্রামের কামাল হোসেনের ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।  এ সময় শিমুল নামের সদ্য এসএসসি পাস করা  এক শিক্ষার্থীও আহত হয়।

জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে রানা ও শিমুল দশমাইল বাজার থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের বোড়াই নামক স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এসময় গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে। এতে রানা আহম্মেদের ঘাড় ভেঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত পোতাহাটী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শিমুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আব্দুল কুদ্দুস জানান।

ঝিনাইদহ ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি ইসমাইল হোসেন জানান, ঝড়ের মধ্যে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে রানা আহম্মেদ নামের এক শিক্ষার্থী নিহত ও শিমুল নামের অপর এক শিক্ষার্থী আহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..