ঝিনাইদহে জ্বীনের বাদশা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঝিনাইদহে জ্বীনের বাদশা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নারীর সাথে প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া জীনের বাদশা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

শুক্রবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের দুর্গম এলাকা থেকে রায়হান, তুহিন, জিয়াউর ও মিলন দাসকে

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের এক নারীকে ৭ কলসি স্বর্ণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গত বছরের ৩ ডিসেম্বর থেকে গত ৩ মাস যাবত ওই নারীর কাছ থেকে ৪ ভরি স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারী গত ২৫ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর থানায় মামলা করে। মামলা দায়েরের পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল বিকাশ ও নগদ একাউন্টের সুত্র ধরে প্রতারকদের চিহ্নিত করে।

পরে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জের দুর্গম এলাকা থেকে রায়হান, তুহিন, জিয়াউর ও মিলন দাসকে গ্রেফতার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।