ঝিনাইদহে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলা জাতীয় পার্টির এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শহীদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ হুমায়ন কবির শাওন। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাশেদ মাজমাদার। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এমদাদুল ইসলাম বাচ্চু, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, ফিরোজ কবির, কবির হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান অটো, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মিলন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এসময় বক্তারা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শকে বুকে লালন করে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।