× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

ঝিনাইদহে চাকরী মেলায় কর্মসংস্থান পেল ২ শতাধিক বেকার যুবক যুবতী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ আজ দিনভর ঝিনাইদহে চলছে চাকরী মেলা কর্মসংস্থান পেল ২ শতাধিক বেকার যুবক যুবতী। দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে চলছে দিনব্যাপী চাকরী মেলা।

আজ সকালে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন, স্ট্যান্ডার্ড গ্রুপের এইচ আর এ্যাডমিন আশরাফুল আলম, জামান জুট ডিভারশিফড মিলস’র ম্যানেজার আবুল বাসেদ প্রমুখ।

আয়োজকরা জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী এ মেলায় প্রাণ, আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ দেশের ১৪ টি কোম্পানী এখানে স্টল প্রদর্শণ করে। টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা বেকার যুবক যুবতীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। কোম্পানীগুলো স্বাক্ষাতকার গ্রহণ ও তাদের যোগ্যতা যাচাই করে কোম্পানীর শুন্যপদে নিয়োগ প্রদাণ করেন। দিনব্যাপী এ চাকরী মেলায় জেলার ৬ টি উপজেলা থেকে আসা ২ শতাধিক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।


এ ক্যটাগরির আরো খবর..