ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় চত্তরে শিক্ষার্থীদের এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল হক সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খাঁন রিপন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান পিপুল প্রমূখ। এসময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,উপস্থিত শিক্ষক মন্ডলী,অভিভাবক মন্ডলীসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
এ সময়ে বক্তরা বলেন, মানুষের হারাবার কিছু নেই, হয় সে জিতবে না হয় সে শিখবে। তাই নিজেদেরকে এখনই তৈরি করতে হবে। এখন থেকে ৬টি বছর নিরলসভাবে পরিশ্রম করলে নির্দিষ্ট গন্তব্যে পৌছানো সম্ভব। তাই সকলকে মনোযোগী হতে হবে।
এ সময়ে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন আগত অতিথিদের স্মারক সম্মাননা প্রদান করা হয়।



