× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

ঝিনাইদহে এমপি আনার হত্যা প্রচেষ্টা মামলার পরিকল্পনাকারী ও অর্থযোগানদাতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান খানকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) রাত ১ টা ২০ মিনিটের দিকে যশোর জেলার পুটখালী সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ। সে সময় তার কাছ থেকে ২ হাজার ভারতীয় রুপি ও  একটি মোবাইল সিম উদ্ধার করা হয়।
মামলার তদকন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম আজিজুর রহমান খানের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজিজুর রহমান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও প্রত্যক্ষভাবে জড়িত। ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের আদালতের সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক গুরুত্বপূর্ণ জবানবন্দী দিয়েছে। কিন্তু মামলার তদন্তের স্বার্থে তিনি তা প্রকাশ করতে চাননি।

এদিকে আজিজুর রহমান খানের পরিবারের সদস্যদের দাবি গত মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে হাঁটতে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দীর্ঘ ১৩ দিনেও তাকে খুুঁজে পাননি। এ ঘটনায় থানায় জিডি করতে গেলে পুলিশ বলেন, আপনারা ভালভাবে খোঁজ-খবর নেন, আমরাও খোঁজ-খবর নিচ্ছি। না পেলে পরে জিডি নেয়া হবে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল পুটখালী বর্ডার থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খানকে গ্রেফতার করা হয়েছে। আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। কিন্তু মামলার তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।

উল্লেখ্য  গত ১ নভেম্বর দিবাগত রাতে ১৫ লাখ টাকার চুক্তিতে ঝিনাইদহ-৪ এমপি আনোয়ারুল  আজীম আনারকে হত্যা প্রচেষ্টা চালায় ৮ দুর্বৃত্ত। এ ঘটনায় এমপি আনারের পিএস আব্দুর রউফ বাদি হয়ে ২ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩ জনসহ মোট ৮ জনকে আসামি করা হয়। এদের মধ্যে পুলিশ প্রথমে আবু সাঈদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তিতে হরিণাকু-ু উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী (সার্ভেয়ার সহকারি) কওছার আলীকে গ্রেফতার করে। এ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খানসহ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 


এ ক্যটাগরির আরো খবর..