× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক আদিবাসী দিবস: অধিকার, মর্যাদা ও টেকসই জীবিকার প্রশ্ন মেসির বাবার মৃত্যু: শেষকৃত্যে যোগ দিতে আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি আজ ৯ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ আগস্ট (২৩ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

ACP
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ঐ শিক্ষিকা বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে। লিখিত অভিযোগে জানাযায়, উত্তর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন মঙ্গলবার সন্ধার পর নিজ বাসায় অবস্থান করছিলেন এমন সময় তার নিজস্ব মালিকাধীন হিরা অটো রাইস মিলের যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিলো একই এলাকার আব্দুস সালাম মিয়ার সন্ত্রাসী পুত্র শিপন মিয়াসহ ৬/৭ জন সন্ত্রাসীরা।

তিনি বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। সেসময় তিনি দৌড়ে আরশাদ আলীর চাউলের আড়তে গিয়ে প্রান বাঁচান। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। স্থানীয় লোকজন ছুটে আসলে চলে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এঘটনায় বুধবার বিকালে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসী শিপনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা ফারজানা ইয়াসমিন।উল্লেখ্য, সন্ত্রাসী শিপনের বিরূদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..