× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহে একযোগে ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ০৭ ফেব্রুয়ারি’২০১৮ঃ  ঝিনাইদহ সদর উপজেলার ৮১ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার উপজেলা পরিষদ কার্যালয়ে এ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, শিক্ষক নেতা মহিউদ্দিন।

এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ পদ্ধতি চালুর মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি জানানো হবে অভিভাবকদের। ফলে শ্রেণীকক্ষে উপস্থিতি বাড়বে ও শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে বলে আশা আয়োজকদের।

আলোচনা সভা শেষে ৫০ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা বৃত্তি প্রদাণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..