× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ঝিনাইদহে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ১৮ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহের ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সুবর্ণা কালীগঞ্জের বারবাজার এলাকার সাকো গ্রামের বায়োজিত হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি পাগলা কানাই এলাকায় বসবাস করতেন।  রোববার সন্ধ্যায় বানিজ্য মেলা দেখে ফেরার পথে পাগলাকানাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, সুবর্ণা শহরের সিটি কলেজ মাঠে বানিজ্য মেলা দেখে ইজিবাইকে করে বর্তমানের বসবাসের স্থান পাগলাই কানাই এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌছালে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তিনি ছিটকে মাটিতে পড়ে যান।  স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার ফাল্গুনী রানী তাকে মৃত্যু ঘোষণা করেন।  ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ হরেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..