ঝিনাইদহ প্রতিনিধি: ১৮ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহের ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সুবর্ণা কালীগঞ্জের বারবাজার এলাকার সাকো গ্রামের বায়োজিত হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি পাগলা কানাই এলাকায় বসবাস করতেন। রোববার সন্ধ্যায় বানিজ্য মেলা দেখে ফেরার পথে পাগলাকানাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, সুবর্ণা শহরের সিটি কলেজ মাঠে বানিজ্য মেলা দেখে ইজিবাইকে করে বর্তমানের বসবাসের স্থান পাগলাই কানাই এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌছালে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার ফাল্গুনী রানী তাকে মৃত্যু ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ হরেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।