× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

 

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ মার্চ’২০১৬:তৃণমূল পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদ-২০১৬ উপলক্ষে ঝিনাইদহে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি ইসাহাক আলী জোয়ার্দ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম জামান, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুল মালেক, তাসিরুল ইসলাম।
অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ হোসেন, শফিকুল ইসলাম, মিলন হোসেন, শওকত বিশ্বাস, রওশন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিঠু।
পরে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী জোয়ার্দ্দারকে মনোনীত করা হয়।
বর্ধিত সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার জন্য তার হাতকে শক্তিশালী করতে হবে।এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও ভালোভাবে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..