× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় ৭১ আসামী জামিন না মঞ্জুর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ আওয়ামী লীগে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী আকামত হোসেন মীর হত্যা মামলায় ৭১ জন আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো: মনিরুজ্জামান এ আদেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, দুপুরে আকামত হোসেন মীর হত্যা মামলায় হাটকোর্ট থেকে জামিনে থাকা ৭৩ জন আসামীর মধ্যে ৭১ জন আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করে। আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল শুক্রবার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামের আওয়ামী লীগের নেতা ইমাজুলহক ও শাহাবুদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এদের মধ্যে আকামত হোসেন মীরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মীর আকবর হোসেন বাদী হয়ে পরের দিন ঝিনাইদহ সদর থানায় ৭৩ জন আসামীর নাম উল্লেখ ও ৬০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..