ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার সকল নাগরিকদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানবন্ধন কর্মসূচী পালন করেছেন আইনজীবি সহকারীরা। বুধবার বিকেলে ঝিনাইদহ আদালত চত্বরে এ কর্মসূচী পালন করে তারা।
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি বদরুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি আব্দুল গনি জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রেন্টু, সদস্য কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, মুন্তাজ উদ্দিন প্রমুখ।
সেসময় বক্তারা, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।



