× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ঝিনাইদহে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
ঝিনাইদহে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলা খাদ্যগুদামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
ঝিনাইদহে সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সংগ্রহ কমিটির সদস্য শফি উদ্দিন আহমেদ, শৈলকুপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রন হাসান মিয়া, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, কালীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, ব্যবসায়ী মোকাদ্দেস হোসেনসহ কৃষক লীগের নেতৃবৃন্দ ও কৃষকেরা। পরে সেখানে ফিতা কেটে এ মৌসুমের আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।
খাদ্য বিভাগ জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ১ হাজার ৮০ টাকা মণ দরে ৫ হাজার ৮’শ ১৬ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে। রোববার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..