ঝিনাইদহ প্রতিনিধিঃ সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১৩ টি গ্রামের শতাধিক পরিবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বুধবার সকাল ৮ টার হরিণাকুন্ডু উপজেলার আব্দুল কাদের দুলদুল এর ধানের চাতালের অস্থায়ী ঈদগাহে তারা ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন ইমাম আসাদুজ্জামান।
এসময় তিনি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলার হরিণাকুন্ডু উপজেলার ভালকী, পায়রাডাঙ্গা, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পার্বততিপুরসহ ১৩ গ্রাম থেকে শতাধিক মুসল্লী একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন তারা।