× Banner
সর্বশেষ
স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক

ঝিনাইদহের সুরাট ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মে, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩০ মে’২০১৭:  ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরে ৫৮ লাখ ৪৮ হাজার ৪’শ ৮৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়।

সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জোয়ার্দ্দার কেবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব লুৎফা খাতুন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য নাজনীন নাহার, রিনা খাতুন, সায়েরা খাতুন, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আজিজ মন্ডল, তাইজুল ইসলাম, খান মোকাদ্দেস, জিন্নাত আলী, আলী কদর, আবু বকর, সালমা নাসিমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ১৩ লাখ ৪৮ হাজার ৪’শ ৮৪ টাকা এবং উন্নয়ন ৪৫ লাখ টাকা ধরা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..