× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরে মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবন্ধি বিদ্যালয় ও দুয়ার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব নুর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আলহাজ্ব নজরুল ইসলাম বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বাস বিল্ডার্স লিমিটেড এর পরিচালক হেলাল উদ্দিন বিশ্বাস, আনোয়ারা রিয়েল স্টেট এর চেয়ারম্যান মনিরুল ইসলাম হিটু, পাঁচ পাখিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর সাত্তার ফিরোজী, আবাইপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্লা, পৌর কমিশনার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আবিদুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জাহানারা বেগম কওমী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আশরাফ আলী ফারুকী। প্রতিষ্ঠানে প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৭০জন প্রতিবন্ধী শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি মানুষের কল্যানে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমার নিজের উপজেলায় মহিলা মাদ্রাসা ও প্রতিবন্দী স্কুল প্রতিষ্ঠা করেছি। যার ফলে এলাকার অসহায় হত দরিদ্র মানুষ বিনামূল্যে পড়ালেখা করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আজকের এই মা সমাবেশ। প্রতিবন্ধি শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। তারা সম্পদ। পরিবার থেকে তাদের সহযোগীতা করতে হবে। এতে মায়েদের ভূমিকা অপরিসীম। তারাই পারে প্রতিবন্ধি শিশুদের সমাজে স্থান করে দিতে।


এ ক্যটাগরির আরো খবর..