মধুখালী প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য আইনে গত-১লা নভেম্বর-২০২০ইং হইতে আগামী -২০২১ইং সনের ৩০ শে জুন পর্যন্ত ১০ইঞ্চির নিচে জাটকা ইলিশ মাছ ধরা ও ক্রয়-বিক্রয় সমপূর্ন নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে জানা যায়। তা সত্তেও সরকারী আইন অমান্য করে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী আড়ৎ ও বাজারে অবাধে ক্রয়-বিক্রয় হচ্ছে জাটকা ইলিশ।
তাই আগামী ৪ঠা এপ্রিল থেকে ১০ই এপ্রিল-২০২১ইং পর্যন্ত জাটকা সংরক্ষন সপ্তাহ ছিল । দেখা যায় কামারখালী আড়তে প্রতিদিন ১০ থেকে ১৫মন ইলিশের আমদানী হয় এর মধ্যে প্রায় ৩ থেকে ৫ মন জাটকা ইলিশ দেখা যায়। তাই ইলিশ মাছ যেহেতু বাংলাদেশের জাতীয় মাছ আবার বিদেশে রপ্তানী করে প্রচুর অর্থ উর্পাজন করা হয় ।
সেই হিসেবে যাতে মৎস্য আইনে জাটকা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয় নিষেধাজ্ঞা বলবৎ থাকে সেই দিকে সু-দৃষ্টি দেওয়ার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং মৎস্য অফিসারের হস্তক্ষেপ একান্ত কাম্য।



