× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪ জামায়াত কর্মীসহ ৪৪ জন আটক ৫টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৭ অক্টোবর’২০১৬: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে ৫টি বোমা সাদৃশ্য বস্তুসহ জামায়াতের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হচ্ছে, লক্ষীকুন্ডু প্রামের আব্দুস সবুর খান (৫০), তালশার আদর্শপাড়ার মিজানুর রহমান দর্জী (৩০), গুড়পাড়ার নজরুল ইসলাম (৫০) ও বহরামপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)।

কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবীর চৌধুরী জানান, একদল জামায়াত কর্মী নাশকতা সৃষ্টি উদ্দেশ্যে রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালেয় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪ জনকে ৫টি বোমাসহ পুলিশ আটক করে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে পুলিশের বিশেষ অভিযানে জেলায় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী।


এ ক্যটাগরির আরো খবর..