ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ জানুয়ারি’২০১৮: ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে কিশোরীদের বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
এডিপি’র অর্থায়নে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এ প্রশিক্ষণ প্রদাণ করেন ও উপকরণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, এডিপি’র অর্থায়নে ২৩ জানুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের ১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, নারী নির্যাতন, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনা বৃদ্ধি করায় এ কর্মসূচির উদ্দেশ্যে। কর্মসূচিতে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন ও মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত থাকছেন।