× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

ঝিনাইদহের উপজেলা শহর গুলোতে বেড়েছে মানুষের উপস্থিতি, খোলা হচ্ছে দোকানপাট

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-locldown.jpg

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ বিভাগ ও জেলা প্রশাসন।

শুক্রবার সকাল থেকেই শহরের আরাপপুর, পোস্ট অফিস মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।
শহরে চলাচলকারীদের তথ্য যাচাই করে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।
তবে ভিন্ন চিত্র উপজেলা শহরগুলোতে। নানা অজুহাতে বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। খোলা হচ্ছে দোকানপাট।

শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা শহরের কবিরপুর, চৌরাস্তা মোড়, হলমার্কেট, হাজী মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের চলাচল বেড়েছে। মুদি দোকান থেকে শুরু করে পোশাকের দোকানও খুলতে দেখা গেছে। দোকানে একটি পাল্লা খোলা রেখে চলছে বেচ-কেনা। রিক্সা, ভ্যান, মোটর সাইকেল যোগে চলাচল করছে মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন চোখে পড়েনি পুলিশের ভূমিকা। কোন মোড়ে পুলিশের কার্যকর ভূমিকা চোখে পড়েনি। ছিল না কোন চেকপোস্ট।

সেই সাথে দেখা মেলেনি উপজেলা প্রশাসনের কোন তৎপরতা। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার কথা থাকলেও কোথাও তা চোখে পড়েনি। উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তাকে মাঠে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, সকাল থেকে বের হইনি। একটু পর বের হবো। দোকানা পাট খোলা হচ্ছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কি করার আছে বলেন, মানুষকেও তো একটু সচেতন হতে হবে। আমরা একটু পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করবো।


এ ক্যটাগরির আরো খবর..