ঝিকরগাছা উলাকোল সঃ প্রাথঃবিঃ প্রতিবন্ধি ছাত্রের পি,এস,সি,পরীক্ষায় অংশগ্রহন

এম,এ,জলিলঃবিশেষ প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আশরাফুল আলম পি,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
রবিবার ১৭ই অক্টোবর সকাল ১০.৩০ মিনিটে উলাকোল সরকারি প্রথমিক বিদ্যালয়ের কেন্দ্রে প্রতিবন্দি ছেলে আশরাফুল আলম পরীক্ষা দিতে আসে।
তাহার লিখতে গেলে অনেকটা সময় লাগে এবং লেখার সমায় তার হাত কাঁপতে থাকে।
তার এই দেরিতে লেখার ব্যাপারে জিজ্ঞেস করলে স্কুলের শিক্ষকরা বলেন প্রতিবন্ধি তো এজন্য একটু দেরি হয় সেই ক্ষেত্রে সে৩০ মিনিট অতিরিক্ত সময় পাবে।
আশরাফুল আলম ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের উলাকোল গ্রামের মোঃ তমেজ উদ্দীনের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।