ঝিকরগাছা অফিসার ইনচার্জ আঃরাজ্জাকের নেতৃত্বে মাদকদ্রব্য নির্মূল অভিযান কার্যক্রম শুরু

এম,এ,জলিলঃ                                     “মাদককে না বোল, মাদকদ্রব্য ছেড়ে চল, খেলা ধুলায় বাড়ে বল”
যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলকায় মাদক কে না বলো মাদকদ্রব্য মুক্ত পরিবেশ সমাজ গঠনের লক্ষ্যে  ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃআঃরাজ্জাক নেতৃত্বে অভিযান পরিচালনার কার্যক্রম শুরু হয়।
তারই ধারাবাহিকতায় গতকাল বিকেল বেলা ঝিকরগাছা অফিসার ইনচার্জ জনাব আঃ রাজ্জাক এবংযশোরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), থানার  এস.আই, ও এ.এস.আই,  সঙ্গীয় ফোর্সগণকে সাথে নিয়ে ঝিকরগাছা থানার মল্লিকপুর, গুচ্ছগ্রাম, লাউজানী, লক্ষীপুর গ্রামে মাদকদ্রব্য  নির্মূল এবং মাদক ব্যাবসায়িদের কে ধরতে এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
আজ রবিবার মাদকদ্রব্য নির্মূল অভিযানে শেষে একজনকে গাঁজা সহ আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরের পর কোর্ট হাজতে প্রেরন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।