ঝিকরগাছায় সাংবাদিক সবুজের মাতার কুলখানী অনুষ্ঠিত

আরাফাত কল্লোল, ভ্রাম্যমান প্রতিনিধি॥ ঝিকরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমামুল হাসান সবুজের মাতা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ইউসুফ আলীর সহধর্মীনি  শামছুন্নাহার বেগমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার আসরবাদ তার ঝিকরগাছা বাজারস্থ  নিজবাসভবনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারন সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোর্ত্তজা এলাহী টিপু, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রমজান শরীফ বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহানুর কবীর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুব-উল আলম মন্টু, দারুল উলুম কামিল মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীবৃন্দ শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফুডগোডাউন জামে মসজিদের পেশইমাম মাওলানা মোঃ আলমগীর কবীর। উল্লেখ্য, গত বুধবার সকালে ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক সবুজের মাতা শামছুন্নাহার বেগম নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।