তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ১৩ ক্যাটাগরিতে ৮৫ গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ধোলাকান্দি রায়ের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মাননা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমাজসেবক, রত্ন গর্ভা মা, গর্বিত পিতা ও সাদা মনের মানুষসহ মোট ১৩টি ক্যাটাগরিতে অবদান রাখার জন্য ৮৫ জনকে সম্মানিত করা হয়।
এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। স্থানীয় প্যানেল চেয়াম্যান শাজাহান ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হেদায়েত হোসেন, শিল্পপতি ও সমাজসেবক আনোয়ারুল হক বাবুল, মোস্তাফিজুর রহমান ও মমিন উল্ল্যাহ সুফিসহ স্থানীয় গণ্যমান্যরা।
পরে অতিথিরা এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মোর্শেদ আলম ও বৈাশাখী টেলিভিশনের স্টাফ রির্পোটার মাঈন উদ্দিন আরিফসহ গুনীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন



